‘রাক্ষস’-এর গানে সিয়ামের সঙ্গে নাচবেন বলিউডের নাতালিয়া

- Advertisements -

সামাজিকমাধ্যমের চলচ্চিত্র বিষয়ক গ্রুপ ও পেইজগুলোতে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে ছবিটি ‘রাক্ষস’ সিনেমার আইটেম গানের শুটিংয়ের দৃশ্য। আসলেই কী তাই? কী বলছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন।

রিয়েল এনার্জির অন্যতম কর্ণধার আজিম হারুন বলেন, ‘এটি আমাদের সিনেমার আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে কীভাবে জানি লিক হয়েছে জানা নেই।

যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। আমার মনে হয় তিনি এ প্রথম কোনো বাংলা ছবিতে অভিনয় করলেন।’ 

নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী।

Advertisements
তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো সিনেমাতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি। 

প্রযোজনা সংস্থার আরেকজন কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের আরেক বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ।

সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছে জিএম আশরাফ ও দোলা। 

তিনি বলেন, আমরা অনেক বড় বাজেটে আইটেম গানটি তৈরি করছি। দেশের বাইরে বেশ বড় আয়োজনে এর শুটিং চলছে। আশা করছি দর্শকরা গানটি পছন্দ করবে।

Advertisements
আর আমাদের বিশ্বাস এবারের ঈদের সেরা ছবি হবে ‘রাক্ষস’। 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

উল্লেখ্য, রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। শাকিব খান অভিনীত সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pekt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন