শিল্পকলায় ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

- Advertisements -

১০ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় এ উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

Advertisements

অনুষ্ঠাটির তত্ত্বাবধানে ছিলেন- একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো ও সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সাংস্কৃতিক উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে দেশাত্মবোধ গান ‘সুন্দর সুবর্ণ’ পরিবেশন করা হয়। এছাড়া অণ্বেষা রওশনের কণ্ঠে লোকনৃত্য ‘কান্দুরী’, অপূর্বা ইসলাম ভরতনাট্যম ‘গোকূল’, হিয়া মেহজাবীন প্রজাপতি সৃজনশীল ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করেন একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vb83
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন