English

26 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
- Advertisement -

শুধু সালমান কেন, কাউকেই করা যাবে না কটুক্তি

- Advertisements -

নাসিম রুমি: গত বছর অর্থাৎ ২০২৫ সালে শুধু সলমন খান নয়, তাঁর গোটা পরিবারের বিরুদ্ধে বারবার কটাক্ষ করেছিলেন পরিচালক অভিনব কাশ্যপ। নিজের ব্যর্থতার জন্য তিনি দায়ী করেছিলেন ভাইজানকে। সেই পরিপ্রেক্ষিতে পরিচালকের নামে মামলা করেন ভাইজান। সেই মামলার শুনানিতে অভিনবকে সংযত হওয়ার নির্দেশ দিলেন আদালত। শুধু তাই নয়, ভাইজানকে মানহানি করার জন্য মোটা টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হল আদালতের তরফ থেকে।

অভিনব কাশ্যপকে সংযত হওয়ার নির্দেশও আদালত দিয়েছেন।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রকাশিত ২৬টি ভিডিও সাক্ষাৎকার এবং পডকাস্টের সমস্ত প্রমাণ আদালতে জমা করে ভাইজানের আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়েছে, অভিনব এই ভিডিওগুলিতে সলমন খানের পরিবারের বিরুদ্ধে মিথ্যা এবং চরম মানহানিকর মন্তব্য করেছেন।

অভিযোগ পত্রে আরও বলা হয়েছে, ক্রমাগত সলমন খানকে গুন্ডা অপবাদ দেওয়া অথবা তাঁর গোটা পরিবারকে যেভাবে বারবার হ্যনস্থা করা হয়েছে, ভাইজানের চেহারা বয়স বা ব্যক্তিগত বর্ণনা নিয়ে যেভাবে কটুক্তি করা হয়েছে তা শাস্তিযোগ্য অপরাধ।

অভিযোগ পত্রে বলা হয়েছে, শুধু সলমন নন, সেলিম খান, আরবাজ খান এবং সোহেল খানের বিরুদ্ধেও মানহানিকর মন্তব্য করেছেন পরিচালক। ভাইজানকে কখনও ক্রিমিনাল, কখনও আবার লম্পট বলে কটাক্ষ করেন অভিনব।

এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে, বাক স্বাধীনতার নামে কোনও ব্যক্তির বিরুদ্ধে অপমানমূলক বা আপত্তি মূলক ভাষা ব্যবহার করা যাবে না। সলমন খানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে ভাষা ব্যবহার করেছেন অভিনব, তার শাস্তিস্বরূপ ৯ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পরিচালককে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v3ri
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন