শেহনাজকে নিয়ে গুঞ্জন

- Advertisements -

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেহনাজ গিল। নিজের সদা চনমনে হাসিখুশি স্বভাবে দর্শকের মন জিতেছেন তিনি। শুধুই স্বভাব নয়, সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার সম্পর্কের কারণে চর্চার কেন্দ্রে ছিলেন ‘বিগ বস’র এই আলোচিত প্রতিযোগী। সালমান খানের ঘনিষ্ঠ বলেও ইন্ডাস্ট্রির অন্দরে চর্চিত এ অভিনেত্রী।

কিছুদিন আগেও গুঞ্জন ছড়িয়েছিল, বলিউডের ‘ভাইজান’-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। সম্প্রতি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির হাত ধরে বলিউডে বড় পর্দায় হাতেখড়ি হতে চলেছে শেহনাজের। গুরু রণধাওয়ার সঙ্গে ঘনিষ্ঠতার খবর শোনা যায় অভিনেত্রীর।

Advertisements

সম্প্রতি একটি শোতে অভিনেত্রীর আঙ্গুলে হীরের আংটি দেখে উপস্থাপক রকুলপ্রীত বাগদানকে উদ্দেশ্য করে জানতে চান এই আংটি উপহার কিনা? ভুল আঙ্গুলে আংটি পরে ফেলেছেন? এক মুহূর্ত না ভেবেই শেহনাজ বলেন, আমি কারও সঙ্গে সম্পর্কে নেই, নিজেকে নিজেই উপহার দেই। তাই এই আঙ্গুলেই পরেছি। রিয়্যালিটি শো-এর দৌলতে রাতারাতি জীবন বদলে গিয়েছে শেহনাজের।

Advertisements

নাম, যশ সবকিছুই যেন দ্রুতগতিতে ঘটে গিয়েছে। তবে তিনি তার আংটির বিষয়টি অস্বীকার করলেও অনেক নেটিজেন মত দিয়েছেন, বাগদান হয়ে গেছে তাদের। বিয়ষটি নিয়ে জোর গুঞ্জনও চলছে নেটদুনিয়ায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t2sm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন