সাক্ষাৎ শেষে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যা লিখলেন শুভেন্দু অধিকারী

- Advertisements -

বলিউড সুপারস্টার ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শনিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ সাক্ষাতের কথা জানান তিনি।

Advertisements

ফেসবুক পোস্টে শুভেন্দু লেখেন, ‘বিজেপি কেন্দ্রীয় সমিতির সদস্য তথা বিশিষ্ট অভিনেতা সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহোদয়ের সাথে কলকাতায় সৌজন্য সাক্ষাৎ করলাম।’

তিনি লেখেন, ‘২০২১ এর পর থেকে ২০২৬ -এ বিজেপির সরকার গঠন পর্যন্ত পশ্চিমবঙ্গের পরিবর্তনের লক্ষ্যে, পশ্চিমবঙ্গের হৃত গৌরব ফিরিয়ে আনতে তিনি নিরলস পরিশ্রম করেছেন, এ রাজ্যের প্রতিটি প্রান্তে ছুটে বেড়িয়েছেন। পশ্চিমবঙ্গের মা বোনদের উপর নির্যাতন বা রাষ্ট্রবাদীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহোদয় গর্জে উঠে যেভাবে পাশে থেকেছেন তার জন্য তাঁকে কুর্ণিশ জানাই।’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/i7l4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন