সালমানকে আবারও হুমকি

- Advertisements -

আবারও হুমকি পেলেন বলিউড ভাইজান সালমান খান। এর আগেও খুনের হুমকি পান তিনি। এবার চিঠিতে সালমান ও তার বাবা সেলিম খানকে হুমকি দেওয়া হয়েছে। বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া এক উড়ো চিঠিতে এই হুমকি দেওয়া হয়। যা উদ্ধার করেন সেলিম খানের নিরাপত্তারক্ষীরা।

Advertisements

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পরে এই ঘটনায় আবারও সন্দেহের তির গ্যাংস্টারদের দিকেই। যে জায়গা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, প্রতিদিন সকালের ব্যায়ামের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান। এ ঘটনায় বান্দ্রা পুলিশ অজ্ঞাত-পরিচয়দের নামে এফআইআর রুজু করেছে।

এর আগেও হুমকি ফোন এবং চিঠি পেয়েছেন সালমান। শোনা যায়, সে সবের নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। রাজস্থানে কৃষ্ণসার হত্যা মামলায় সালমান কোর্টে যাওয়ার আগে নাকি খুনের হুমকি দিয়েছিল সে। সাম্প্রতিক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও আততায়ী হিসেবে উঠে আসছে তারই নাম।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/o2jz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন