সুখবর দিলেন অমিতাভ রেজা

- Advertisements -

স্ত্রী মুশফিকা মাসুদকে নিয়ে অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করলেন ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। ঈদুল ফিতরে ৩য় দিন বঙ্গতে দেখা যাবে এটি। আর এরমধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন ‘আয়নাবাজি’খ্যাত এই নির্মাতা। সিনেমার গল্প লিখেছন অমিতাভ। তার সঙ্গে আছেন স্ত্রী মুশফিকাও। সিনেমাটি নির্মাণও করবেন স্বামী-স্ত্রী দু’জন মিলে।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এই বছরে শেষেদিকে নতুন সিনেমার শুটিং শুরু করব। গল্প লেখার কাজ চলমান। এরমধ্যে সবকিছু ঠিক করেব। সামনে বছরে সিনেমাটা মুক্তি দিতে চাই। সেইভাবে সবকিছু গুছানো হয়েছে।’

জানা গেছে, মাইগ্রেশন নিয়ে হবে গল্পটি। মাইগ্রেশন নিয়ে নানা ভোগান্তির চিত্র এতে ফুটে উঠবে।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘দুটি গল্প নিয়ে কাজ চলছে। তবে আমি মাইগ্রেশনের গল্প নিয়ে সিনেমাটা আগে বানাতে চাই। আশা করছি, খুব তাড়াতাড়ি আমরা সবকিছু জানাতে পারব।’

ঈদে মুক্তি পাবে ‘লাভ সিটার’। ওয়েব ফিল্মটি নিয়ে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘গল্পটি আমার কাছে খুব ব্যক্তিগত। বড় শহরে মানুষে ভরা জীবনের মাঝেও এক ধরনের নিঃসঙ্গতা থাকে- যা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না।

“লাভ সিটার” সেই নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেওয়া এক অদ্ভুত সম্পর্কের গল্প। আমরা দেখতে চেয়েছি, ভালোবাসা সবসময় বড় কোনো নাটকীয় ঘটনা নয়; অনেক সময় তা খুব নীরব, খুব সাধারণ, কিন্তু গভীরভাবে মানবিক।’

তিনি আরও বলেন, ‘এই চলচ্চিত্রে বাস্তবতার মাঝেও আমরা একটি ছোট্ট ম্যাজিকের স্পর্শ রেখেছি। কারণ কখনও কখনও মানুষ এতটাই একা হয়ে যায় যে সে তার সবচেয়ে কাছের প্রাণির সঙ্গেই নিজের কথা বলতে শুরু করে।’

এএম সিনেমার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির মূল গল্প শাহজাদা মামুনের। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cd63
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন