সুখবর দিলেন ক্যাটরিনা কাইফ!

- Advertisements -

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশলের সঙ্গে ২০২১ সালের ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। বিয়ের পর বেশ মনোযোগ দিয়েই ভিকির সঙ্গে সংসার করছেন তিনি। এবার মা হওয়ার গুঞ্জন উঠেছে অভিনেত্রীর। ক্যাটরিনা মা হচ্ছেন বলে ধারণা ভক্ত-অনুরাগীদের।

শুটিং শেষে সোমবার (২৮ নভেম্বর) রাতে মুম্বাই ফিরেছেন ভিকির ঘরনি। সম্প্রতি এ সময়ের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে বড় আকারের একটি কুর্তা রয়েছে তার পরনে। হঠাৎ পোশাকের এমন পরিবর্তনেই মা হতে যাচ্ছেন বলে আশঙ্কা করছেন নেটিজেনরা।

Advertisements

ছবিতে দেখা গেছে, অফ-হোয়াইট রঙের কুর্তায় কমলা রঙের একটি ওড়না জড়ানোয় বেশ সুন্দর লাগছিল ক্যাটরিনাকে। ঢিলেঢালা আরামদায়ক পোশাকের ওই ভিডিও প্রকাশের পর থেকেই নতুন করে অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তাহলে কি সুখবর দিতে চলেছেন ভিকি-ক্যাট? তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউই মুখ খোলেননি এ তারকাদম্পতি।

Advertisements

উল্লেখ্য, ক্যাটরিনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভূত পুলিশ’। সিনেমায় ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর অভিনয় করেছেন তিনি। এ ছাড়া সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ এবং বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’-এ দেখা যাবে অভিনেত্রীকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5kta
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন