‘সেইনফেল্ড’ খ্যাত অভিনেত্রী এস্টেল হ্যারিস আর নেই

- Advertisements -

‘সেইনফেল্ড’-এ জর্জ কস্টানজার মায়ের চরিত্রে অভিনয় করা এস্টেল হ্যারিস আর নেই। মার্কিন এ অভিনেত্রী ও কমেডিয়ানের প্রতিনিধি মিশেল আইজেনস্টেডের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, শনিবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে এস্টেল হ্যারিসের বয়স হয়েছিল ৯৩ বছর।

Advertisements

এস্টেল হ্যারিসের ছেলে গ্লেন হ্যারিস এক বিবৃতিতে জানিয়েছেন, মা আমার হৃদয় খালি করে চলে গেছেন। তাকে হারানোর এই ব্যথা বর্ণনা করতে পারছি না। তিনি ছিলেন দয়ালু, সংবেদনশীল, মজার একজন মানুষ। তিনি মানুষকে ভালোবাসতেন, তাদের ব্যথা উপলব্ধি করতে পারতেন।

প্রথমে মঞ্চে অভিনয় শুরু করেছিলেন এস্টেল হ্যারিস। পরে বিজ্ঞাপনেও প্রচুর কাজ করেছেন। এক বছরে ২৫টি বিজ্ঞাপনে কাজ করে বিজ্ঞাপনের রানি খেতাবও পেয়েছিলেন। নাটক-সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি ‘টয় স্টোরি’, ‘টারজান টু’, ‘ব্রাদার বিয়ার’র মতো অ্যানিমেশন ছবিতে কণ্ঠ দিয়েছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/z7l4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন