সৈকতে মিমের মোহনীয় লুক নজর কাড়ল ভক্তদের

- Advertisements -

নাসিম রুমি: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম যেন একেক সময় একেক রূপে ধরা দেন ভক্তদের সামনে। এবারও তার ব্যতিক্রম হলো না। কাজের ব্যস্ততা মাঝে খানিকটা ছাড় মিললেই ঘুরতে বেরিয়ে পড়েন, চলে যান দেশের বাইরে।

সাম্প্রতিক সময়ে অভিনেত্রীকে বেশ কয়েকবার দেখা গেছে বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে। এবার তার নতুন কিছু ছবিতে ধরা দিল একগুচ্ছ চোখজুড়ানো ছবি; সেটিও কোনো এক সমুদ্র সৈকত থেকেই।

Advertisements

গতকাল রোববার দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিম। যেখানে তাকে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতের ধারে একেবারে স্বচ্ছন্দ ভঙ্গিতে, মোহনীয় এক লুকে। রোদ্রস্নানে যেন তার রূপ আর ফুটে ওঠে। পরনে গোলাপি রঙের হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস, চোখে সানগ্লাস। সঙ্গে খোলা চুলে ক্যামেরার সামনে পোজ- যা রীতিমতো ভক্তদের নজর কাড়ে।

ছবিগুলোর কোথায় তোলা, তা সরাসরি উল্লেখ না থাকলেও দৃশ্যপট ও পরিবেশ দেখে ধরে নেওয়া যায় এটি দেশের বাইরের কোনো সৈকত। সম্ভবত মালদ্বীপের সৈকত।

ছবির ক্যাপশনে কিছু না লিখে শুধু একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন মিম। যদিও মন্তব্যঘরে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে’, কেউ আবার দিয়েছেন ‘লাভ’ ইমোজি।

Advertisements

উল্লেখ্যম মিমকে সবশেষ দেখা গেছে রায়হান রাফীর আলোচিত ছবি ‘দামাল’-এ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও একটি ছবি ‘দিগন্তে ফুলের আগুন’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0ji8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন