স্টার কিডদের জন্য একাধিক সিনেমা হারিয়েছি : কৃতি শ্যানন

- Advertisements -

নাসিম রুমি: বলিউডে নিজের জায়গা তৈরি করতে গিয়ে নানা সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রী কৃতি শ্যানন-কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সেগুলো হারাতে হয়েছে তাকে। আর সেই সুযোগগুলো চলে গেছে স্টার কিডদের কাছে।

কৃতি বলেন, “এমন অনেক চরিত্র ছিল, যেগুলোর খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আমি পাইনি। সেগুলো স্টার কিডদের কাছে চলে গেছে, যা আমার নিয়ন্ত্রণে ছিল না।”

চলচ্চিত্র পরিবার থেকে না আসায় বলিউডে টিকে থাকার লড়াইটা আরও কঠিন ছিল বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, “যখন আপনি চলচ্চিত্র পরিবারের কেউ নন, তখন আপনাকে অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়। আমি ধীরে ধীরে বড় হয়েছি, ঝুঁকি নিয়েছি এবং সচেতনভাবে সিদ্ধান্ত নিতে শিখেছি। আমাকে কিছুই হাতে তুলে দেওয়া হয়নি, প্রতিটি সুযোগ নিজের পরিশ্রমে অর্জন করতে হয়েছে।”

Advertisements

মিমি সিনেমার আগে দীর্ঘ সময় হতাশার মধ্য দিয়ে যেতে হয়েছিল বলেও জানান কৃতি। তিনি বলেন, “একটা সময় ছিল, যখন কিছুই ঠিকমতো হচ্ছিল না। সবকিছু খুব বিভ্রান্তিকর লাগত। তবে এখন সেই সময়টার জন্য আমি কৃতজ্ঞ। কারণ, ব্যর্থতাই আমাকে বুঝতে সাহায্য করেছে আমি কী করতে চাই না। সত্যি বলতে, সাফল্যের চেয়ে ব্যর্থতাই মানুষকে বেশি শেখায়।”

একই সাক্ষাৎকারে নিজের ‘ড্রিম বায়োপিক’ নিয়েও কথা বলেন কৃতি শ্যানন। সুযোগ পেলে কিংবদন্তি অভিনেত্রী রেখা-র বায়োপিকে অভিনয় করতে চান বলে জানান তিনি।

Advertisements

কৃতি বলেন, “রেখা। তিনি তো একেবারে দুর্দান্ত ব্যক্তিত্বের একজন নারী। আমি জানি, দেখতে আমি তার মতো নই। কিন্তু আমি তাকে ভীষণ ভালোবাসি। তার হৃদয়, সাহস আর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। তিনি উষ্ণ, বুদ্ধিমতী এবং নিজের শর্তে জীবন কাটিয়েছেন।”

বর্তমানে কৃতি শ্যানন ব্যস্ত রয়েছেন ককটেল ২-এর কাজ নিয়ে। পাশাপাশি দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা-র বিপরীতে নতুন একটি প্যান-ইন্ডিয়া সিনেমাতেও তাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fyvn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন