সড়ক দুর্ঘটনায় আহত তরুণকে কোলে করে হাসপাতালে নিলেন বলিউড অভিনেতা সোনু

- Advertisements -

বলিউড অভিনেতা সোনু সুদ আবারো মহত্ত্বের পরিচয় দিলেন। সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণকে কোলে করে হাসপাতালে নিয়ে গেছেন তিনি।

এতে ছেলেটির প্রাণ বেঁচে যায়।
সামাজিক মাধ্যমে সে সময়কার একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা অভিনেতাকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন।ঘটনাটি মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রাতের। ভারতের পাঞ্জাবের মগা জেলায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হন।  ঘটনাচক্রে ওই রাস্তা দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন সোনু সুদ।

দুর্ঘটনাটি দেখে গাড়ি থেকে নেমে ওই আহত তরুণকে কোলে তুলে নেন সোনু এবং  নিজের গাড়িতে করে হাসপাতালেও নিয়ে যান।

Advertisements

বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ওই তরুণের।  চিকিৎসক জানিয়েছেন, আপাতত বিপদ থেকে মুক্ত তিনি।  ফোনে ওই তরুণের খোঁজ খবরও রাখছেন সোনু সুদ।

Advertisements

উল্লেখ্য, ২০২০ সালে করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা পান সোনু সুদ। তারপর থেকে অনুরাগীরা বলিউডের এই অভিনেতার নাম দেন ‘মসিহা’। বিহারে তো সোনু সুদের মূর্তি তৈরি করেছেন এক অনুরাগী। মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট করে নতুন প্রজন্মকে সমাজসেবার কাজে এগিয়ে আসতেও উদ্বুদ্ধ করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hz0m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন