English

27 C
Dhaka
শনিবার, মার্চ ১৪, ২০২৬
- Advertisement -

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানজীব সারোয়ার

- Advertisements -

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতশিল্পী তানজীব সারোয়ারকে ঘিরে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং আইসিইউতে ভর্তি আছেন-এমন খবরও দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এসব খবরকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিল্পীর পরিবার।

আজ (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান তানজীব সারোয়ার। তিনি লেখেন, ‘সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছু দিন অসুস্থ থাকার পর আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার জন্য ভালো থাকার কারণ। সবাই দোয়া করবেন। অগ্রিম ঈদ মোবারক ও ভালোবাসা।’

এর আগে গায়কের ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে এক ফেসবুক পোস্টে বিস্তারিত জানান তার স্ত্রী সাবা সানজিদা রহমান।

তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার চেষ্টার খবরকে তিনি সম্পূর্ণ গুজব বলে উল্লেখ করেন। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানান।

‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’সহ বেশ কিছু জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পান তানজীব সারোয়ার। গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে সংগীতাঙ্গনে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যাত্রা শুরু করেন তানজীব। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। এরপর ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে প্রকাশিত হয় ‘হৃদমোহিনী’ অ্যালবাম।

চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ গানটির মাধ্যমে সিনেমার গানে অভিষেক ঘটে তার। ব্যক্তিজীবনে গত বছরের ১১ অক্টোবর বিয়ে করেন তানজীব সারোয়ার। তার স্ত্রীর নাম সাবা সানজিদা রহমান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f5xe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন