English

30 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
- Advertisement -

হাসপাতালে ফজলুর রহমান বাবু

- Advertisements -

নাসিম রুমি: দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি তারিখ তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। এই তথ্য জানিয়েছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর।

এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।

কামরুজ্জামান সাগর অভিনেতার বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফেরার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

গুণী এই শিল্পী তার দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও গান দিয়ে জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়। বড় পর্দা এবং ছোট পর্দা—উভয় মাধ্যমেই তার পদচারণা অত্যন্ত শক্তিশালী। তার অসুস্থতার খবরে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3t4f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন