হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

- Advertisements -

নাসিম রুমি: গুরুতর অসুস্থ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গতকাল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নায়িকার মা পারভিন আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

কিন্তু হঠাৎ কী হলো ফারিয়ার? এ বিষয়ে তার মা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ অচেতন হয়ে পড়েন ফারিয়া। পরে তাকে দ্রুত রাজধানীর বনানীর ইয়র্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।

Advertisements

পারভীন আক্তার বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায ভুগছিল ফারিয়া। শরীর দুর্বল, মুখে রুচি নেই, খুব মাথাব্যথা করছিল। গতকাল থেকে শরীর বেশি দুর্বল হয়ে পড়ে। বৃহস্পতিবার হঠাৎ করে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে বনানীর ইয়র্ক হাসপাতালে নিয়ে যাই।’

Advertisements

বর্তমানে শঙ্কা কেটে গেছে বলে জানান নুসরাত ফারিয়ার মা। জানান, অভিনেত্রীর জ্ঞান ফিরেছে, কথাও বলছে। শুক্রবার সকালে কিছু টেস্টসহ রক্ত পরীক্ষা করা হবে। তখনই তার অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। মেয়ের সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zobm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন