হিজাব নিয়ে কটুক্তির পাল্টা জবাব দিলেন সানা খান

- Advertisements -

সম্প্রতি হিজাব পরে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সানা খান। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘লোককে এত ভয় পেয়ে চলো কেন? তুমি কি এই আয়াত পড়নি? আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা অপমান করেন (সুরা আল ইমরান: ২৬)।’

হিজাব পরার কারণে প্রায়ই ইসলাম বিদ্বেষীদের সমালোচনার মুখে পড়তে হয় সানাকে। তাই তিনি সমালোচনাকারীদের সুন্দরভাবে জবাব দিয়ে বলেন, ‘কখনও কখনও অপমানের মধ্যে সম্মান লুকিয়ে থাকে, আবার সম্মানের মধ্যে অপমান। তাই আমাদের চিন্তা করতে হবে ও বুঝতে হবে কোনটি আসল পথ। আর আমি কোন পথের অংশীদার হব।’

Advertisements

তবে সানার হিজাব পরা এ ছবির প্রশংসা করে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই মনে করছেন, হিজাবে একজন নারীর শালীনতার দৃষ্টান্ত সানা খান।

অন্যদিকে, একজন নেটিজেন মন্তব্য করেন, ‘এত পড়াশোনা করে কী লাভ যদি হিজাব পরে বাকি জীবন কাটাতে হয়?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘ভাই আমার, যদি পর্দার পেছনে থেকে নিজের ব্যবসা চালিয়ে নিতে পারি সফলভাবে, এত ভালো শ্বশুরবাড়ি পাই, এত ভালো স্বামী পাই, তা হলে আর কী চাই! আর আল্লাহ আমাকে রক্ষা করছেন সব দিক থেকে। আলহামদুলিল্লাহ।’

Advertisements

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী সানা খান তার ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন গত বছরের অক্টোবরে। এর দেড় মাস পর ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাস সাইয়িদকে জীবনসঙ্গী করেন। এরপর থেকেই ইসলামের নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি পর্দার বিধানও পালন করছেন এ অভিনেত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/egyz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন