হোটেল ব্যবসায় স্বাগতা

- Advertisements -

নাসিম রুমি: নানামুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। তার পরিচয়ের তালিকায় আরও এক সংযোজন। এবার খাবারের হোটেল ব্যবসার সঙ্গে নিজেকে জড়াচ্ছেন তিনি। স্বাগতা জানালেন, অর্গানিক ও বিষমুক্ত দেশি খাবার নিয়ে তিনি খুলেছেন একটি নতুন হোটেল। এর নাম রেখেছেন ‘ট্রুগানিক বাই স্বাগতা’। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর বনানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে। হোটেলটি। স্বাগতা বলেন, এতে থাকছে দেশি খাবারের বৈচিত্র্য। যার মধ্যে গ্রামবাংলার স্বাদে তৈরি ভাত, মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে প্রাকৃতিক উপায়ে প্রস্তুত নানা ধরনের পানীয় ও মিষ্টান্ন রয়েছে।

Advertisements

এই অভিনেত্রীর ভাষায়, এটি শুধু একটি রেস্টুরেন্ট নয় বরং এটি একটি ‘সৎ উদ্যোগ’। এখানে খাবারের গুণগত মান ও বিশুদ্ধতার সঙ্গে কোনো আপস করা হবে না। অভিনয়ের পাশাপাশি এই উদ্যোগকে নিজের আরেকটি প্রিয় স্বপ্ন হিসেবে দেখছি। তিনি বলেন, ‘অভিনয় আমার পেশা, কিন্তু বিশুদ্ধ খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ববোধের জায়গা থেকে করা। আমি চাই, মানুষ যেন নিরাপদ ও বিষমুক্ত খাবারের স্বাদ নিতে পারে।’

স্বাগতা দীর্ঘদিন ধরে অর্গানিক খাদ্যসামগ্রী নিয়ে কাজ করে আসছেন। তিনি জানিয়েছেন, ‘দেশে অনেকেই অর্গানিক বা বিষমুক্ত খাবারের নামে ক্রেতাদের ধোঁকা দেন। কিন্তু আমি সে পথে হাঁটব না। আমাদের একটি নিজস্ব ফার্ম রয়েছে, যেখানে ধানসহ নানা শস্য উৎপাদন হয়। পাশাপাশি আমাদের গবাদিপশুর খামারও আছে। ফলে আমরা নিজেরা যা উৎপাদন করি, সেটিই সরাসরি ব্যবহার করব। তৃতীয় কোনো পক্ষের সম্পৃক্ততা থাকবে না।’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kv33
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন