‘১৮-১৯ বছর ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সহজ নয়’

- Advertisements -

নয়নতারা নিঃসন্দেহে ভারতের সবচেয়ে প্রতিভাবান এবং জনপ্রিয় অভিনেত্রীদের একজন। দক্ষিণের লেডি সুপারস্টার হিসেবেও খ্যাত এই অভিনেত্রী। ভিন্ন ভিন্ন প্রজন্মের অভিনেতাদের সাথেই তিনি সমানতালে কাজ করেছেন। তবে তার ক্যারিয়ারের শুরুটা এতটা সহজ ছিল না। বেশ কঠিন পথই পাড়ি দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনয় জগতে নিজের যাত্রা সম্পর্কে অভিনেত্রী বলেছেন, ১৮-১৯ বছর ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা সহজ ছিল না।

সম্প্রতি পিটিআইয়ের সাথে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি অনেক কিছু শিখেছি। যা কিছু আমি অতিক্রম করেছি, সব কিছুই চমৎকার ছিল। ঠিক বা ভুল কিংবা ভালো এবং খারাপ যা কিছুই করেছি, সব কিছুই ভালো ছিল আমার জন্য। ১৮-১৯ বছর ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা সহজ নয়। শুরুটা কঠিন ছিল। তবে অভিনয় ভালোবাসি, অভিনয় করতে চেয়েছি সব সময়। দর্শক ও সৃষ্টিকর্তা আমার প্রতি সদয় ছিলেন। এ জন্য আমি নিজেকে ধন্য মনে করি।’

Advertisements

সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন অভিনেত্রী। তিনি তার প্রযোজনা সংস্থার মাধ্যমে ভালো চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথাও বলেছেন। অভিনেত্রী জানান, তার প্রযোজনা সংস্থা থেকে ভালোমানের সিনেমা তৈরি করা হবে। নিজে অভিনয় করুন বা অন্য কেউ, ভালো চলচ্চিত্র দর্শকদের উপহার দিতে চান তিনি। অভিনেত্রী আরো জানান, শালীন ও সামাজিক বিষয়বস্তুর ওপর চলচ্চিত্র নির্মাণে গুরুত্ব দেবে তার প্রযোজনা সংস্থা। দর্শকদের ভালোবাসার বিনিময়ে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

Advertisements

আগামীতে শাহরুখ খানের ‘জাওয়ান’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করবেন নয়নতারা। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। দক্ষিণের অ্যাকশনধর্মী পরিচালক অ্যাটলির পরিচালনায় চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন সানিয়া মালহোত্রা ও বিজয় সেতুপতি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/unh2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন