দৃষ্টিভ্রম: ছয় তরুণী, পাঁচ জোড়া পা! আরেকজনের পা কোথায়?

- Advertisements -

ছবির মধ্যে অনেক কিছুর ভেতর থেকে ব্যাঙ, সাপ, বিড়াল, কুকুর, বাঘসহ নানাকিছু খোঁজার চ্যালেঞ্জ দেখা যায়। আসলে সেগুলো ছবিতেই থাকে, তবে খুঁজে পেতে সমস্যা হয়।

দৃষ্টিভ্রমের এ ধরনের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শেয়ার হয়। তা নিয়ে কৌতূহলের অন্ত থাকে না নেটিজেনদের মধ্যে।তেমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে বিপুল চর্চা চলছে।

Advertisements

ছবিটিতে দেখা যাচ্ছে- একটি সোফায় ছয়জন তরুণী বসে আছেন। পাঁচ জন সোফার উপরে এবং এক জন সোফার হাতলে। সোফায় বসে থাকা পাঁচ তরুণীকে একটু ভালোভাবে লক্ষ করলে দেখা যায়- বাঁ দিক থেকে তৃতীয় জনের পা নেই। অনেকের আবার মনে হতে পারে, দ্বিতীয় জনের পা নেই।

ছবিতে তৃতীয় তরুণীর পা দেখা যাচ্ছে না ঠিকই। কিন্তু তাঁর পা রয়েছে। একটু ভালো করে দেখলে বোঝা যাবে যে, বাঁ দিক থেকে প্রথম তরুণী কালো রঙের জিন্স পরে আছেন।

এবার মনে হতে পারে, দ্বিতীয় জন নীল রঙা জিন্স পরা। তার পরই প্রশ্ন জাগবে, তাহলে তৃতীয় জনের পা কোথায়? রহস্য এখানেই।

Advertisements

আসলে, দ্বিতীয় জন নীল রঙা জিন্স পরেননি। তিনি কালো রঙের জিন্স পরেছেন। আর তাঁর পা প্রথম জনের পায়ের আড়ালে লুক্কায়িক রয়েছে। দু’টিই কালো রঙা জিন্স হওয়ায় এখানেই দৃষ্টিভ্রম হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oqv4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন