ক্রিকেট খেলতে দিতে হবে, চুক্তিপত্রে কনের সই নিলেন বর

- Advertisements -

প্রতি সপ্তাহে শনি ও রবিবার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যেতেন। বিয়ের পরেও যাতে খেলা বন্ধ না হয়ে যায় সে জন্য নিলেন অদ্ভুত পন্থা । এই কান্ড ঘটিয়েছেন তামিলনাড়ুর এক শিক্ষক। প্রতি শনিবার ও রবিবার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে দিতে হবে, এই মর্মে কনেকে বিয়ের সময় রীতিমতো আইনি চুক্তিপত্রে সই করিয়েছেন তিনি।

Advertisements

তামিলনাড়ুর থেনির বাসিন্দা হরিপ্রসাদ পেশায় কলেজ শিক্ষক। কিন্তু একই সঙ্গে ক্রিকেট খেলতে খুবই ভালবাসেন তিনি। সম্প্রতি তিনি পূজা নামের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জানা গিয়েছে, বন্ধুদের পরামর্শে ২০ টাকার একটি স্ট্যাম্প পেপার কেনেন হরিপ্রসাদ। তাতে লেখা ছিল, ‘আমি পূজা, প্রতি শনিবার ও রবিবার সুপারস্টার ক্রিকেট দলের হয়ে ক্রিকেট খেলার অনুমতি দিচ্ছি হরিপ্রসাদকে। ’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হবু স্বামীর এই কাণ্ডে প্রথমে অবাক হয়ে যান কনে। তারপর হাসিতে ফেটে পড়েন। বরের আবদার মেনে সাথে সাথেই সই করে দেন চুক্তিপত্রে। চুক্তিপত্রে সই করার পর একসঙ্গে ছবিও তোলেন বর-কনে। টুইটারে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wcay
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন