এশিয়ার সেরাদের তালিকায় মোরছালিন

- Advertisements -

নাসিম রুমি: জাতীয় দলের জার্সিতে এ বছরই অভিষেক তাঁর। খেলেছেন ৯টি আন্তর্জাতিক ম্যাচ। গোল করেছেন ৪টি। সর্বশেষ গোলটি এসেছে ২১ নভেম্বর ঢাকায় বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের বিপক্ষে।

Advertisements

বসুন্ধরা কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। শেখ মোরছালিনের জাদুকরি গোলে সমতা ফিরিয়ে এক পয়েন্ট পেয়েছে স্বাগতিক দল। সেই গোল দেশের গণ্ডি ছাপিয়ে মোরছালিনকে চেনাচ্ছে দেশের বাইরেও।

১৬ ও ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে এশিয়াজুড়ে ৩৬টি ম্যাচ হয়েছে। এসব ম্যাচ থেকে শীর্ষ ৯ জন পারফরমারকে বেছে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এএফসি ডটকমের বাছাই করা এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের শেখ মোরছালিনও। এএফসির ওয়েবসাইটে মোরছালিনকে ‘বিস্ময় বালক’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lilo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন