
১৯৯৪ সালে সাবেক স্ত্রী নিকোলে ব্রাউন সিম্পসন এবং বন্ধু রোনাল্ড গোল্ডম্যানকে হত্যার ঘটনার সঙ্গে জড়িয়ে সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছিলেন। নিকোলের সঙ্গে সিম্পসনের ১৯৮৯ সালেই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল।
এ ছাড়া ২০০৮ সালে লাস ভেগাসের একটি হোটেলে সশস্ত্র ডাকাতির অভিযোগে দোষী প্রমাণিত হয়েছিলেন সিম্পসন।
তার জেল হয় ৩৩ বছরের। পরে ক্রীড়াক্ষেত্রে অবদান আর জেলে ভালো ব্যবহারের জন্য শাস্তির মেয়াদ কমে যায়। ২০১৭ সালে মুক্তি পেয়েছিলেন সিম্পসন।
নিজের সময়ের অন্যতম সেরা আমেরিকান ফুটবলার ছিলেন সিম্পসন। সান ফ্রান্সিসকো ৪৯ ইয়ার্স এবং বাফেলো বিলসের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। খেলোয়াড়জীবনে বহু সাফল্য পেয়েছিলেন। আমেরিকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে তার ছিল বিপুল জনপ্রিয়তা। ১৯৭৩ সালে তিনি এনএফএলের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। এ ছাড়া অভিনেতা হিসেবেও পরিচিত। দ্য ন্যাকেড গান নামের বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনি প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/61vh