দুই বছরের চুক্তিতে নতুন ঠিকানায় সুয়ারেস

- Advertisements -

নতুন ঠিকানা বেছে নিয়েছেন লুইস সুয়ারেস। ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে উরুগুয়ের তারকা স্ট্রাইকার যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে। ৩৫ বছর বয়সী ফুটবলারের সঙ্গে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তির কথা শনিবার বিবৃতি দিয়ে জানায় ক্লাবটি।

Advertisements

আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদে নিজের ছাপ রেখে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে শৈশবের ক্লাব নাসিওনালে ফেরেন সুয়ারেস। এই যাত্রায় দলটির হয়ে তিন মাসের অধ্যায়ে উরুগুইয়ান চ্যাম্পিয়নশিপ জিতে গত অক্টোবরে ক্লাবকে বিদায় জানান তিনি। দলটির জার্সিতে দ্বিতীয় মেয়াদে ১৬ ম্যাচে তিনি গোল করেন ৮টি।

কাতার বিশ্বকাপে দেশের তিন ম্যাচেই খেলেন সুয়ারেস। তবে কোনো গোল তিনি করতে পারেননি। উরুগুয়ে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। পোর্তো আল্লেগ্রের দল গ্রেমিও নতুন বছরে প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জানুয়ারি, রেকোপা গাউচা সুপার কাপে সাও লুইসের বিপক্ষে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/u60v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন