পেদ্রোকে বাদ দিয়ে দুঃখ ব্রাজিল কোচের

- Advertisements -

২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে সোমবার রাতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। তবে স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কয়েকজন তারকা ফুটবলারের বাদ পড়া এবং নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন ঘিরে।

চলতি মৌসুমে চেলসির হয়ে দুর্দান্ত পারফর্ম করা জোয়াও পেদ্রো জায়গা পাননি আনচেলত্তির দলে। প্রিমিয়ার লিগে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড ওপেন প্লে গোলদাতাদের তালিকায় ছিলেন আর্লিং হালান্ডের পরেই। এছাড়া চ্যাম্পিয়নস লিগেও করেছেন ৩ গোল।

তবে পেদ্রোর বদলে কোচ কার্লো আনচেলত্তি ভরসা রেখেছেন ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো এবং বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ানের ওপর। চলতি মৌসুমে থিয়াগো করেছেন ২২ গোল, আর রায়ানের গোল সংখ্যা ৫।

পেদ্রোর পাশাপাশি বাদ পড়েছেন তার ক্লাব সতীর্থ আন্দ্রে সান্তোসও। মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেললেও শেষ পর্যন্ত জায়গা হয়নি তার।

Advertisements

স্কোয়াড ঘোষণার সময় বাদ পড়া খেলোয়াড়দের নিয়ে আনচেলত্তি বলেন,‘সত্যি বলতে, যারা এই স্কোয়াডে জায়গা পায়নি, তাদের জন্য আমার খুবই খারাপ লাগছে। এটি আমাকে সত্যিই ভাবায় ও দুঃখ দেয়… যেমন আন্দ্রে সান্তোস ও জোয়াও পেদ্রো। তবে ভবিষ্যতে তারা অবশ্যই আরও সুযোগ পাবে।’

২০২২ কাতার বিশ্বকাপ ২০২২-এ ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা রিচার্লিসনও জায়গা পাননি এবারের দলে। যদিও মৌসুমে ১০ গোল করেছেন তিনি, তবুও তরুণদের ওপর বেশি আস্থা রেখেছেন আনচেলত্তি।

অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাকে নিয়েও গুঞ্জন ছিল, তবে শেষ পর্যন্ত তাকেও রাখা হয়নি চূড়ান্ত স্কোয়াডে।

দল নির্বাচন নিয়ে আনচেলত্তি বলেন,‘এই ২৬ জন খেলোয়াড়কে বেছে নেওয়া অত্যন্ত কঠিন ছিল। কেন? কারণ এই দেশে ফুটবলারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার স্তরটা অনেক উঁচুতে। আমি জানি, যারা এই বছর আমাদের সাথে থেকেও চূড়ান্ত দলে জায়গা পায়নি, তারা স্বাভাবিকভাবেই অসন্তোষ প্রকাশ করবে বা অখুশি হবে।’

Advertisements

তবে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর এসেছে নেইমারের প্রত্যাবর্তনে। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

আক্রমণভাগে নেইমারের সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং তরুণ প্রতিভা এন্ড্রিক ও রায়ান।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২০ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/armc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন