বিশ্বকাপ দল নিয়ে নতুন ভাবনায় স্কালোনি

- Advertisements -

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে প্রথমবারের মতো মাঠে নেমে দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। শনিবার ঐতিহাসিক কাইল ফিল্ডে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন লাওতারো মার্তিনেস ও জুলিয়ানো সিমেওনে। তবে সামান্য চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি।

মেসিই একমাত্র নন, আর্জেন্টিনা শিবিরে আরও কয়েকজন খেলোয়াড় চোট নিয়ে রয়েছেন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অনুশীলনের সময় চোট পেয়ে রক্ষণভাগের খেলোয়াড় লিওনার্দো বালের্দিকে দেশে ফিরতে হয়। অনেকেই ধারণা করেছিলেন, তার বদলি দ্রুত ঘোষণা করা হবে। কিন্তু স্কালোনি ও তার কোচিং দল বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন।

বরং চূড়ান্ত দল ঘোষণার আগে আরও কিছু পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা কোচ। দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত চূড়ান্ত তালিকা জমা দেওয়ার সুযোগ রয়েছে।

Advertisements

হন্ডুরাসের বিপক্ষে জয়ের পর স্কালোনি বলেন, ‘আমি কাউকে আতঙ্কিত করতে চাই না, কিন্তু আমাদের অনেক খেলোয়াড় এখনো শতভাগ ফিট নয়। বালের্দির জায়গায় কাকে নেওয়া হবে, বিষয়টি শুধু একজন রক্ষণভাগের খেলোয়াড়ের বদলি নিয়েই নয়। দলের প্রয়োজন বিবেচনা করে আমাদের আরও কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। বালের্দির দুর্ভাগ্যজনক চোট আমাদের অন্য কয়েকজন সতীর্থের অবস্থাও নতুন করে ভাবতে বাধ্য করছে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মঙ্গলবারের ম্যাচের পর সবাইকে দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

তবে স্কালোনি নিশ্চিত করেছেন যে নিকো পাস ও হুলিয়ান আলভারেস প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং তাদের বিশ্বকাপ মিস করার আশঙ্কা নেই।

Advertisements

অন্যদিকে তুলনামূলক গুরুতর চোটে থাকা লিয়ান্দ্রো পারেদেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা এবং নিকো গনসালেসের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার পরবর্তী প্রীতি ম্যাচের পর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y247
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন