
ফুটবলের দেশ ব্রাজিল। সেই দেশের একজন অতিউৎসাহী ফুটবলপ্রেমী হিগর রামালহো। বিশ্বকাপ ঘনিয়ে আসায় স্বাভাবিকভাবেই তার মধ্যে উত্তেজনা তুঙ্গে। অথচ ২০১৮ সালের জুন মাস থেকেই আলমারিতে ঝোলানো তার হলুদ রঙের জার্সিটি। সবশেষ নিজের জন্মদিনে এটি পরেছিলেন হিগর। জার্সিটি আর কোনোদিন পরবেন কি না তাও জানেন না তিনি। কেন? হলুদ ওই জার্সির সঙ্গে যে রাজনীতি মিশে গেছে।
ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিটি ‘ক্যানারিনহো জার্সি’ নামে পরিচিত। তবে এটি চিরকাল জাতীয় দলের জার্সি ছিল না। মারাকানা বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের কাছে হেরে যাওয়ার তিন বছর পর ১৯৫৩ সালে নকশা করা হয়েছিল ব্রাজিলের হলুদ জার্সি। এর আগে তাদের জাতীয় দলের জার্সি ছিল সাদা রঙের।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0x38