English

32 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
- Advertisement -

ভিনিসিয়ুসকে ৫ বার ‘বানর’ বলার অভিযোগ আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে

- Advertisements -

লিসবনে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে বর্ণবাদী বিতর্কের মধ্যে মুখ খুললেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ চলাকালে রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ করে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ‘বানর’ বলে গালিগালাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন এমবাপ্পে।

এমবাপ্পের দাবি, প্রেস্তিয়ান্নি মুখে শার্ট তুলে ঢেকে রেখে পাঁচবার ভিনিসিয়ুসকে ‘বানর’ বলেছেন। এই ঘটনার পরই ম্যাচ প্রায় ১০ মিনিট বন্ধ থাকে।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমবাপ্পে বলেন, “আমি যা দেখেছি, তা একেবারেই স্পষ্ট। ২৫ নম্বর জার্সিধারী খেলোয়াড়টি পাঁচবার ভিনিকে বলেছে—‘তুমি বানর’। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চ্যাম্পিয়নস লিগে খেলাটা দারুণ ব্যাপার, কিন্তু এই ধরনের দৃশ্য বিশ্ব ফুটবলের জন্য লজ্জাজনক।
ফরাসি ফরোয়ার্ড আরো বলেন, ‘আমি তাকে বর্ণবাদী বলেছি, কারণ আমার বিশ্বাস সে তাই। সে মুখ ঢাকার চেষ্টা করেছে, কিন্তু তার মুখের ভাষা সব বলে দেয়। এই ধরনের মানুষ পেশাদার সহকর্মী হতে পারে না। একজন তরুণ খেলোয়াড়ের মাঠে দাঁড়িয়ে এমন কথা বলার স্বাধীনতা থাকা উচিত নয়।
এটা বড় সমস্যা।’ 

ভিনিসিয়ুস এই ঘটনার পর মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন বলেও জানান এমবাপ্পে। তবে সতীর্থের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘এই সবকিছুর মাঝেও ভিনি দুর্দান্ত একটি গোল করেছে, যেটা আমাদের জিতিয়েছে।’

সমর্থকদের উদ্দেশে এমবাপ্পের বলেন, ‘আমাদের শিশুদের জন্য উদাহরণ হতে হবে। এই ধরনের আচরণ সহ্য করা যায় না।

বেনফিকা বা তাদের কোচের বিরুদ্ধে আমার কিছু নেই, কিন্তু এমন একজন খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্য নন। আমরা আশা করি উয়েফা কঠোর ব্যবস্থা নেবে এবং বিষয়টি উপেক্ষা করবে না।’ 

বেনফিকার বিপক্ষে ১-০ গোলের জয় সত্ত্বেও এমবাপে মনে করেন, ফলাফল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়।

তিনি বলেন, ‘আমরা ম্যাচ জিতেছি, কিন্তু সেটা মুখ্য বিষয় নয়। ফুটবলের চেয়েও বড় কিছু বিষয় আছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sr2n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন