ইতিহাস গড়ে ষষ্ঠ বিশ্বকাপে রোনালদো

- Advertisements -

৪১ বছর বয়সেও থামার কোনো লক্ষণ নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। পর্তুগালের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই তারকা ফুটবলার। আর এবারের আসরে মাঠে নামলেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়বেন তিনি।

অবশ্য আর্জেন্টিনার হয়ে সুযোগ পেলে লিওনেল মেসিও এই রেকর্ডে ভাগ বসাতে পারেন।

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন, রোনালদোকে ছাড়া বিশ্বকাপ ভাবছেন না তিনি। সেই ধারাবাহিকতায় ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

তবে ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের চূড়ান্ত দলে ২৩ থেকে ২৬ জন খেলোয়াড় রাখা যাবে। ফলে ঘোষিত দল থেকে অন্তত একজন বাদ পড়বেন। বর্তমানে স্কোয়াডে চারজন গোলরক্ষক থাকায় ধারণা করা হচ্ছে, সেখান থেকেই একজনকে ছাঁটাই করা হবে।

Advertisements

মার্তিনেজের দলে প্রত্যাশিতভাবেই আছেন ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস ও নুনো মেন্দেসের মতো তারকারা। চমক হিসেবে জায়গা পেয়েছেন চার বছর পর জাতীয় দলে ফেরা রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড গনসালো গেদেস। এছাড়া মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার সামুয়েল কোস্তাও সুযোগ পেয়েছেন।

অন্যদিকে ওয়েস্ট হামের মাতেউস ফার্নান্দেজ, বেনফিকার আন্তোনিও সিলভা এবং ফরোয়ার্ড পালিনিয়া, পেদ্রো গনকালভেস ও রিকার্ডো হোর্তা দলে জায়গা পাননি।

বিশ্বকাপের ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। মূল আসরের আগে নিজেদের প্রস্তুত করতে ৬ জুন চিলি এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল।

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্ডো ভেলহো।

Advertisements

ডিফেন্ডার: জোয়াও কানসেলো, ম্যাথিউস নুনেস, নুনো মেন্দেস, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, দিওগো দালত, টমাস আরাউজো, রেনাতো ভেইগা, নেলসন সেমেদো।

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, রুবেন নেভেস, সামুয়েল কোস্তা।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, রাফায়েল লেয়াও, ফ্রান্সিসকো ত্রিনকাও, জোয়াও ফেলিক্স, পেড্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো গেদেস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ik4v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

কঠোর অনুশীলনে মেসি

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন