ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে কোনো ‘প্ল্যান বি’ নেই ফিফার

- Advertisements -

২০২৬ বিশ্বকাপে ইরান জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে জটিলতার কথা স্বীকার করেও দলটির জন্য সেরা পরিস্থিতি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইনফান্তিনো বলেছেন, ‘ইরানি দলের জন্য পরিস্থিতি কতটা জটিল তা আমরা জানি। কিন্তু আমরা কাজ করছি এবং তারা যাতে সেরা সম্ভাব্য পরিস্থিতিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে তার জন্য সব কিছু করব। কোনো প্ল্যান বি, সি বা ডি নেই — শুধু প্ল্যান এ আছে।’

খেলাধুলার সেতুবন্ধন ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘আমরা কঠিন ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাস করছি। এটা সমাধান করতে পারব না, কিন্তু মানুষকে একত্রিত করতে এবং শান্তি ও উৎসবের পরিবেশে বিশ্বকে ঐক্যবদ্ধ করার সুযোগ তৈরি করতে পারব।’

ফিফা সভাপতি আরও জানিয়েছেন, ইরান ‘মাঠে নিজ যোগ্যতায় এবং দ্রুততম সময়ে’ বিশ্বকাপে উঠেছে। এই কারণে দলটির এই অর্জনকে সম্মান জানাতে ফিফা বদ্ধপরিকর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ka7k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন