জাল ছিঁড়ে বেরিয়ে গেল বল; তবু গোল দিলেন না রেফারি!

- Advertisements -

পক্ষপাতমূলক রেফারিং বিশ্বের প্রায় সব দেশেই দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই রেফারির কোনো শাস্তি হয় না; উল্টো ফুটবলাররা প্রতিবাদ করতে গেলে বিপদে পড়েন। তবে ইতালির ঘরোয়া ফুটবলে যে কাণ্ড ঘটল, তাতে দায় এড়াতে পারেননি রেফারি।পেনাল্টি শ্যুট আউটে বল গোলপোস্টের জাল ছিঁড়ে বেরিয়ে গেলেও তিনি গোল দেননি! বরং গোলকিকের বাঁশি বাজিয়েছেন।

Advertisements

অদ্ভুতুড়ে ঘটনার ওই ম্যাচে দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারায় শাস্তি পেয়েছেন রেফারি। গত রবিবার ইতালীয় ষষ্ঠ বিভাগ লিগের ভিগোলো মার্চেসে ও ফুতুরো ফোর্নোভো মেদেসানোর ম্যাচে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে পেনাল্টি পায় ভিগোলো। স্পট কিক থেকে গোলও করেন আর্কারি। সেই বল জাল ছিঁড়ে বেরিয়ে যায়। রেফারির ধারণা হয়, শট লক্ষ‍্যে ছিল না। তাই তিনি গোলকিকের বাঁশি বাজান। আর্কারি এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

এরপর দশ জনের দল নিয়ে ম্যাচটি ২-১ গোলে হেরে যায় ভিগোলো। যদিও ভিডিওতে পরে স্পষ্টভাবে দেখা যায় যে, বলটি গোল লাইন পেরিয়ে জালে প্রবেশ করেছিল। তবে ভুল সিদ্ধান্ত দিয়ে রেফারি পার পেয়ে যাননি। রেফারি তার ভুল স্বীকার করে নেওয়ার পর ক্রীড়া বিচারক ম‍্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছেন। তবে রেফারিকে হুমকি দেওয়ার কারণে লাল কার্ড দেখা পিয়েরলুইজি আর্কারিকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8gje
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন