নতুন উচ্চতায় গ্রীজমান

- Advertisements -

রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন ফরাসি তারকা আঁতোয়ান গ্রীজম্যান। ১৭৪ গোল করে আতলেতিকো মাদ্রিদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচটিতে ৩২ বছর বয়সী গ্রীজম্যানের গোলে আতলেতিকো ম্যাচে ২-২’ সমতা ফেরায়। যদিও অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ পর্যন্ত তারা ৫-৩ গোলে হেরে বিদায় নেয়।

Advertisements

এর আগে গত ডিসেম্বরে লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোল করে লুইস আরাগোনেসের করা ক্লাব সর্বোচ্চ ১৭৩ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন গ্রীজমান।

২০২১ সালে বার্সেলোনা থেকে আবারো গ্রীজম্যানকে ফিরিয়ে আনে আতলেতিকো। দুই মেয়াদে তিনি ক্লাবটির হয়ে ৩৬৮ ম্যাচ খেলেছেন। এর আগে ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে তিনি আতলেতিকোয় যোগ দিয়েছিলেন।

২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন গ্রীজম্যান। ২০১৯ সালের ১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় পাড়ি জমান। কিন্তু কাতালান ক্লাবটিতে ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়ে ২০২১ সালে আবারো ধারে আতলেতিকোয় ফিরে আসেন। স্প্যানিশ রাজধানীতে ফিরে দিয়েগো সিমিওনের অধীনে নিজের সেরা ফর্ম খুঁজে পান। মাত্র ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তার চুক্তি স্থায়ী করে ক্লাব।

Advertisements

এবারের মৌসুমে ক্লাবের হয়ে গ্রীজম্যান ২৭ ম্যাচে করেছেন ১৭ গোল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pieo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন