বিশ্বকাপে রেফারির দায়িত্বে ছয় নারী সদস্য

- Advertisements -

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অংশ নিবে। আসরকে সামনে রেখে রেকর্ড সংখ্যক ৫২ জন রেফারির তালিকা ঘোষণা করেছে ফিফা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত তালিকায় দুজন নারী সদস্য রয়েছেন। যারা ম্যাচ পরিচালনা করবেন।

ঘোষিত তালিকায় আমেরিকার টোরি পেনসো এবং মেক্সিকান কাতিয়া গার্সিয়ার নাম রয়েছে। তিনজন নারীকে সহকারী রেফারি এবং একজনকে ভিডিও ম্যাচ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মতো পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারিরা অংশ নিচ্ছেন।

এর আগে কাতারে অনুষ্ঠিত তিনজন নারী রেফারি এবং তিনজন নারী সহকারী রেফারি ছিলেন। ফিফা জানিয়েছে, তাদের দীর্ঘদিনের ‘গুণমানই প্রথম’ নীতির” ভিত্তিতে এই নিয়োগগুলো করা হয়েছে। রেফারিদের প্রধান পিয়েরলুইজি কলিনা বলেন, ছয়জন নারী ম্যাচ কর্মকর্তা নির্বাচিত হওয়ার ঘটনাটি চার বছর আগে কাতারে শুরু হওয়া একটি ধারাকে অব্যাহত রেখেছে, যার মাধ্যমে আমরা নারী রেফারিংকে আরও উন্নত করতে চাই।

ফিফা আরও জানিয়েছে, এই টুর্নামেন্টে ১৭০ জন ম্যাচ কর্মকর্তার মধ্যে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ কর্মকর্তা অংশ নেবেন। ২০২২ সালের ১৩৯ জন ম্যাচ কর্মকর্তার তুলনায় এই সংখ্যাটি বেশি।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসেছে এবারের আসর। যেখানে ৪৮টি দল এবং ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এটিই প্রথম বিশ্বকাপ যা তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে। ২০২২ সালের টুর্নামেন্টে অংশ নেওয়া বেশ কয়েকজন রেফারি এই বিশ্বকাপে ফিরবেন, যার মধ্যে রয়েছেন পোল্যান্ডের সিমন মার্সিনিয়াক। যিনি চার বছর আগে ফাইনাল পরিচালনা করেছিলেন।

এই তালিকা থেকে বাদ পড়েছেন কঙ্গোর রেফারি জঁ-জ্যাক এনডালা। যিনি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালের দায়িত্বে ছিলেন, যেখানে সেনেগাল অতিরিক্ত সময়ে মরক্কোকে হারিয়েছিল। গত মাসে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আশ্চর্যজনকভাবে সেই ফলাফলটি বাতিল করে দেয় এবং মরক্কোকে শিরোপা প্রদান করা হয়।

সেনেগাল সুইজারল্যান্ডভিত্তিক কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট-এ আপিল করেছে এবং ফলাফল না আসা পর্যন্ত উভয় দেশই নিজেদের আফ্রিকান চ্যাম্পিয়ন বলে দাবি করে আসছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nv7a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন