মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

- Advertisements -

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে সাজিয়েছেন এবারের স্কোয়াড। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ হবে ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই দলের নেতৃত্বে থাকছেন ইন্টার মায়ামির এই তারকা ফরোয়ার্ড।

কাতার বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ সদস্যই জায়গা ধরে রেখেছেন এবারের স্কোয়াডে। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ থেকে শুরু করে নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ ১৭ জন বিশ্বকাপজয়ী ফুটবলার রয়েছেন দলে। তবে গুঞ্জন থাকলেও দলে ফেরানো হয়নি অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই তারকা।

ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা জিওভানি লো সেলসো এবার স্কোয়াডে ফিরেছেন। রাশিয়া বিশ্বকাপ দলে থাকলেও তখন মাঠে নামার সুযোগ পাননি তিনি। এবারের দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলারও নজর কেড়েছেন। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, জোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

Advertisements

অন্যদিকে ফিটনেস সমস্যার কারণে জায়গা হয়নি মার্কোস আকুনার। এছাড়া সম্ভাবনাময় তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মার্কোস সেনেসি ও এমিলিয়ানো বুয়েন্দিয়াও বাদ পড়েছেন চূড়ান্ত তালিকা থেকে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর তারা মুখোমুখি হবে জর্ডান ও অস্ট্রিয়ার।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

Advertisements

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, োলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hsb7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন