রাতে ঘরের মাঠে খেলতে নামছে পিএসজি

- Advertisements -

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ১৮তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ মোনাকো। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

Advertisements

লিগ ওয়ানে দুর্দান্ত খেলছে পিএসজি। ১৭ ম্যাচের ১৩টিতেই জিতেছে তারা, হেরেছে মাত্র ১টিতে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। ৪২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেও তারা। অন্যদিকে, ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে মোনাকো।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সাবেক ক্লাব মোনাকো। সেখান থেকেই পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। আজ নিজের সাবেক দলই তার প্রতিপক্ষ। এ ম্যাচেও মেসি-এমবাপ্পে জুটি দেখা যাবে। গত ম্যাচে দুজনই করেছেন জোড়া গোল। কদিন আগে সপ্তম ব্যালন ডি’অরজয়ী মেসি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিচ্ছেন নতুন ক্লাবে। তাই মেসিদের সামনে আজ কঠিন পরীক্ষাই দিতে হবে মোনাকোকে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bjvc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন