১৬ বছরেই এমএলএসে প্রথম গোল সুলিভানের

- Advertisements -

আমেরিকান ফুটবলের উদীয়মান তারকা ক্যাভান সুলিভানের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক মাইলফলক। মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারে নিজের প্রথম গোলের দেখা পেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ ফরোয়ার্ড। তবে তার দুর্দান্ত পারফরম্যান্সের রাতেও জয় পায়নি দল; অরল্যান্ডো সিটি এসসির কাছে ৪-৩ ব্যবধানে হেরে গেছে ফিলাডেলফিয়া।

ম্যাচে ফিলাডেলফিয়ার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুলিভান। দলের প্রথম গোলের আক্রমণও শুরু হয়েছিল তার পাস থেকে। সুলিভানের দেওয়া বল ধরে নাথান হারিয়েল অ্যাসিস্ট করেন মিলান ইলোস্কিকে। পরে বেন বেন্ডারের নিচু ক্রসে নিখুঁত সময়ে দৌড়ে এসে দারুণ এক ফিনিশে এমএলএসে নিজের প্রথম গোলটি করেন এই কিশোর ফুটবলার।

Advertisements

ভবিষ্যতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাওয়া সুলিভান খুব অল্প বয়স থেকেই আলোচনায়। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার চুক্তি সই করা এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ধারাবাহিকভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন।

গত দুই মৌসুমে মাত্র ২২৪ মিনিট মাঠে নামার সুযোগ পেলেও, এবার ইতোমধ্যে ৩৭৭ মিনিট খেলেছেন তিনি। চারবার শুরুর একাদশে সুযোগ পেয়ে করেছেন দুটি অ্যাসিস্ট ও একটি গোল। এর আগে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ডিফেন্স ফোর্সের বিপক্ষে জোড়া গোল করে নজর কাড়েন বাংলাদেশের জার্সিতে খেলা রোনান সুলিভানের ভাই ক্যাভান।

Advertisements

ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হলেও কঠিন সময় পার করছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ১৩ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে দলটি। আগামী শনিবার সুবারু পার্কে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8x58
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন