ইনজুরিতে ব্রাজিলের ১৩ ফুটবলার, ছিটকে গেলেন কাসেমিরোও

- Advertisements -

কোপা আমেরিকার আগে চলতি মাসেই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ব্রাজিলের। একটি ম্যাচ আগামী ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে, এর ৪দিন পর স্পেনের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে।

বড় দুই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে আসছে একের পর এক দুঃসংবাদ। সর্বশেষ জানা খবর অনুযায়ী, ইনজুরিতে পড়েছেন ১৩ ফুটবলার। এর মধ্যে রয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও।

Advertisements

ইনজুরির সর্বশেষ সংবাদে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরো। তার বদলে ব্রাজিল দলে ডাক পেয়েছেন পর্তুগিজের ক্লাব পোর্তোর তারকা স্ট্রাইকার পেপে।

Advertisements

এর আগে ইনজুরিতে ছিটকে গেছেন গোলকিপার এডেরসন, অ্যালিসন বেকার। এছাড়া খেলতে পারবেন না স্ট্রাইকার গাব্রিয়েল মার্টিনেলি ও ডিফেন্ডার মার্কুইহোস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cb3c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন