দেখে নিন ব্রাজিল, আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কোথায়

- Advertisements -

ক্লাব ফুটবলে চলছে বিরতি। এবার আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে পরাশক্তিরা। জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনারও রয়েছে প্রীতি ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে ঘানা ও তিউনিশিয়ার বিপক্ষে।

Advertisements
অন্যদিকে, লিওনেল মেসির দল আর্জেন্টিনা খেলবে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে।
২৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টায় মুখোমুখি হবে ব্রাজিল ও ঘানা। ফ্রান্সের স্টেড ওসিয়েন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টায় ব্রাজিল খেলবে তিউনিশিয়ার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারিসের জনপ্রিয় দল পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে।
এদিকে বাংলাদেশে সময় ২৪ সেপ্টেম্বর ভোর ৬টায় আর্জেন্টিনা খেলবে হন্ডুরাসের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে। ২৮ সেপ্টেম্বর ভোর ৬টায় মেসিরা মুখোমুখি হবে জ্যামাইকার। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউজার্সির রেডবুল অ্যারেনায়।

ক্লাব ছেড়ে এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি-নেইমাররা। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/opxw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন