প্রথমবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে নারী রেফারি

- Advertisements -

পুরুষদের ফ্রেঞ্চ কাপ ফুটবলের ফাইনাল পরিচালনার মাধ্যমে ইতিহাস রচনা করতে যাচ্ছেন নারী রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট। বৃহস্পতিবার ম্যাচ পরিচালনার দায়িত্ব তার হাতে অর্পন করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আগামী ৭ মে প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে নিস বনাম নঁতের মধ্যকার ম্যাচটি পরিচালনা করবেন ফ্র্যাপার্ট।

Advertisements

এফএফএফ এর আক সংবাদ বিজ্ঞপ্তিতে রেফারিং এর ট্যাকনিক্যাল পরিচালক পাসকাল গ্যারিবিয়ান বলেন, ‘যোগ্য হিসেবেই তাকে নিযক্ত করা হয়েছে।’ ৩৮ বছর বয়সি ফ্র্যাপার্ট বলেছেন, এমন সুযোগ পাওয়ায় তিনি খুশি ও গর্বিত।

২০১৯ সালে প্রথম মহিলা রেফারি হিসেবে লিগ ওয়ানের ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্র্যাপার্ট। একই বছর ইউরোপীয় সুপার কাপ এবং ২০২০ সালের শেষদিকে পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও পরিচালনা করেন।  জুলাইয়ে মহিলাদের ইউরো টুর্নামেন্টের রেফারি প্যানেলেও স্থান পেয়েছেন ফ্র্যাপার্ট।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/e1n5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন