রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে পাড়ি জমানোর পর ক্যারিয়ারে সমস্যা শুরু হয় জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিলের। শেষ পর্যন্ত ছাড়তে হয় ইংলিশ ক্লাবটিকেও।
২০২১ সালে ফ্রি ট্রান্সফারে আর্সেনাল থেকে ফেরেনবাচে যোগ দেন ওজিল। গত মার্চে কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে দলটির স্কোয়াডের বাইরে ছিলেন তিনি। এর আগে দলটির হয়ে সবমিলিয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন নয়টি গোল।
এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে চার মৌসুমে ১৫৯ ম্যাচে ওজিল করেন ২৭ গোল। এরপর ২০১৩-১৪ মৌসুমে যোগ দেন ইংলিশ ক্লাব আর্সেনালে। গানারদের জার্সিতে শেষ সময়টা মোটেও ভাল কাটেনি ওজিলের। ক্লাবের সঙ্গে নানা জটিলতার কারণে ২০২০-২১ মৌসুমের প্রথম পর্বে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি সে।
