বাতিস্তুতাকে ছুঁয়ে ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন মেসি

- Advertisements -

২০২২ বিশ্বকাপের মঞ্চ যেন মেসির জন্যই প্রস্তুত। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা তাই রেকর্ড ভাঙাগড়ার উপলক্ষ বানিয়ে ফেলেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

কিছুদিন আগেই বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার গোলসংখ্যাকে ছাড়িয়ে গিয়েছিলেন মেসি। এবার সাবেক ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। সঙ্গে নতুন এক রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন দিয়েগো ম্যারাডোনাকে।

বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের মালিক হিসেবে দীর্ঘদিন অবস্থান ধরে রেখেছিলেন বাতিস্তুতা। তিনবার বিশ্বকাপ খেলা এই সাবেক রোমা তারকার ঝুলিতে আছে ১০টি গোল। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে তাকে ছুঁয়ে ফেললেন মেসি।

Advertisements

এর আগে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করে ম্যারাডোনাকে ছাড়িয়ে যান মেসি। বিশ্বকাপে ‘৮৬-এর নায়কের মোট গোল ৯টি।

নেদারল্যান্ডসের বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রথম গোলেও ভূমিকা ছিল মেসির। ৩০তম মিনিটে ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে দিয়ে গোল করান তিনি।

Advertisements

মোলিনাকে বল বানিয়ে দিয়ে বিশ্বকাপে নিজের সপ্তম অ্যাসিস্টের দেখা পেলেন মেসি। ১৯৬৬ সালের পর তার চেয়ে শুধু দিয়েগো ম্যারাডোনা (৮) বেশি অ্যাসিস্ট করেছেন। মেসির সাত অ্যাসিস্টে আবার ভিন্ন সাত খেলোয়াড় গোল করেছেন। এরপর ৭৩তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করেন মেসি।

সবমিলিয়ে বিশ্বকাপে ১৭টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন মেসি। এর মধ্যে নিজে করেছেন ১০ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭টি। এক্ষেত্রেও ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6o1l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন