মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান ইব্রাহিমোভিচ

- Advertisements -

নিজের ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফিই ছুঁয়ে ফেলেছেন আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি। বাকি শুধু একটি বিশ্বকাপ। শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেসিভক্তরা তার হাতে সোনালি রঙয়ের ট্রফিটা দেখতে চান। চান সুইডিশ কিংবদন্তি জ্লাতন ইব্রাহিমোভিচও।

Advertisements

৪১ বছর বয়সী মিলান ফরোয়ার্ড এক সময় মেসির সঙ্গে খেলেছেন বার্সেলোনায়। সম্প্রতি ‘৪৩৩’তে দেওয়া এক সাক্ষাৎকারের এক পর্যায়ে ইব্রা বলেন, ‘আশা করি আর্জেন্টিনা মেসির জন্য হলেও এবারের বিশ্বকাপটা জিতবে।’

শুধু ইব্রা নন। মরক্কোর কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া স্পেনের কোচ লুইস এনরিকেও চান আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতুক।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cpbq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন