English

24 C
Dhaka
বুধবার, মার্চ ৪, ২০২৬
- Advertisement -

হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে রোনালদো

- Advertisements -

আল ফাইহার বিপক্ষে সর্বশেষ ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার ক্লাব আল নাস্‌র এক বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করলেও মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি।

ক্লাব সূত্র জানায়, আল ফাইহা ম্যাচের পর মেডিকেল পরীক্ষায় রোনালদোর হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। ইতোমধ্যে তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে ফেরার সম্ভাব্য দিনক্ষণ নিয়ে কিছু না বলায় রোনালদোর চোট ঘিরে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে অধিনায়কের এই চোটের খবর পর্তুগাল জাতীয় দলের জন্যও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ টু-এর খেলা স্থগিত করেছে এএফসি। তবে সৌদি আরবে এখনো ঘরোয়া লিগের খেলা চালু রয়েছে। ফলে হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ৩৫ গোল দূরে থাকা রোনালদোর সামনে অন্তত কয়েকটি ম্যাচ খেলার সুযোগ থাকছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eb9d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন