আইপিএল শেষ বেথেলের, লর্ডস টেস্টেও অনিশ্চিত

- Advertisements -

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন জ্যাকব বেথেল। চোটের কারণে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। শঙ্কা জেগেছে ৪ জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-নিউজিল্যান্ড লর্ডস টেস্টে খেলা নিয়েও।

আরসিবির হয়ে পাঞ্জাব কিংস ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে বাম হাতের অনামিকা আঙুলে চোট পেয়েছেন জ্যাকব বেথেল। যে কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লিগের শেষ ম্যাচে মাঠে নামেননি তিনি। ডাগআউটে বাম হাতে স্ট্র্যাপ বেঁধে বসে থাকতে দেখা গেছে তাকে।

Advertisements

পাঞ্জাবের বিপক্ষে ২৩ রানে জেতার পর হায়দরাবাদের কাছে ৫৫ রানে হেরেছে আরসিবি। যদিও কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলেছে ইতোমধ্যে। অন্যদিকে হায়দরাবাদের এলিমিনেটরে খেলাও নিশ্চিত। প্রথম কোয়ালিফায়ারে আগামী ২৬ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামছে আরসিবি।

বেথেলের চোটের ব্যাপারে এক বিবৃতি দিয়েছে ইসিবি। তারা জানিয়েছে, আরসিবির সাথে বেথেলের দেশে ফেরার ব্যাপারে একমত হয়েছে ইসিবি। দেশে ফেরার পর ইংল্যান্ডের মেডিকেল দলের মাধ্যমে বেথেলের চোটের মূল্যায়ন এবং মনিটরিং করা হবে এবং লর্ডস টেস্টের জন্য তার অ্যাভেলঅ্যাবিলিটি নির্ধারণ করা হবে।

অ্যাশেজের শেষ টেস্টে সিডনিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান জ্যাকব বেথেল। নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে লর্ডসেও তিনে ব্যাট করার কথা ছিল বেথেলের। ইংল্যান্ডে স্কোয়াডে থাকা বাড়তি ব্যাটার জেমস রিউ। এছাড়া বেথেল লর্ডস টেস্টে খেলতে না পারলে তার আরসিবির সতীর্থ জর্ডান কক্সও দলে ডাক পেতে পারেন।

Advertisements

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। এই সিরিজ দিয়ে ঘরের মাঠে নিজেদের গ্রীষ্মের মৌসুম শুরু করবে ইংলিশরা। ৪ জুন লর্ডসে সিরিজের প্রথম টেস্ট।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fz6e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন