দেশে একদিনে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন

- Advertisements -

দেশে একদিনে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬০ জন এবং এখন পর্যন্ত ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

এতে আরও জানানো হয়, দেশে ৭৯৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৯টি নমুনা সংগ্রহ এবং ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯০ লাখ ৬৪ হাজার ১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Advertisements

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yl6a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন