দেশে একদিনে করোনায় নতুন করে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ৯৯৬৪ জন

- Advertisements -

দেশে একদিনে করোনায় নতুন করে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এর আগে চলতি বছরের ৩০শে জুন ৮ হাজার ৮২২ জন শনাক্ত হয়েছিল দেশে। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮৫ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

এতে আরও জানানো হয়, ৬০৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়  ৩৫ হাজার ৪২টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Advertisements

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bfhz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন