দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৫ মৃত্যু, শনাক্ত ২৫৭

- Advertisements -

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেলেন ২৯ হাজার ১০৫ জন।

আর ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে।

Advertisements

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায়  ১৩ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন।

Advertisements

২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনই পুরুষ এবং তারা ঢাকা বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8174
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন