স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

- Advertisements -

সালাম মাহমুদ: স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ট্রাব বিজনেস-সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ-এর উন্নয়ন, পরিকল্পনা এবং বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে তার পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাপ্তাহিক খোঁজ খবর-এর নির্বাহী সম্পাদক তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হাসান ও অনুষ্ঠানের উদ্বোধক সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এই সম্মাননা তুলে দেন।

Advertisements

এ-সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এমডি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এবং রিহ্যাবের সভাপতি ড. আলী আফজালসহ বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবায় ধারাবাহিক অবদানের জন্য এর আগেও একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন অধ্যাপক কামরুন নাহার হারুন। গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২৫ অর্জনের পাশাপাশি উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউসিএসডিএফ) থেকে আজীবন সম্মাননাও পেয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি তার নেতৃত্বে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার ‘হেলথ কেয়ার এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনে।

দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে অধ্যাপক কামরুন নাহার হারুন স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার হাত ধরে হামদর্দ বাংলাদেশের বিপণন কার্যক্রমে এসেছে আধুনিকায়ন এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ পেয়েছে নতুন গতি।

Advertisements

অনুষ্ঠানে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। মরণোত্তর সম্মাননা দেয়া হয় শিল্পী বশির আহমেদকে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় নারী উদ্যোক্তা কনা রেজা, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, শিল্পী খুরশিদ আলম, মনির খান, আলম আরা মিনু, রিজিয়া পারভিন, রবি চৌধুরী, দেশবরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফা, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, বিনোদন সাংবাদিক রিমন মাহফুজ, রাহাত সাইফুল ও রুহুল সাখাওয়াত ভূঁইয়াকে।
প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন, বিআরবি ক্যাবল এবং মাত্রাকেও এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n8jn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন