করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৪ জন

- Advertisements -

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৪ জনে।  এছাড়া ওই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১৯৮৮ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন।

Advertisements

এর আগে গতকাল করোনায় মৃত্যু হয় ৪১ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৭৬৫ জন। এই হিসেবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v6fb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন