গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু

- Advertisements -

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৯৭২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১২ জন এবং এখন পর্যন্ত  ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

এতে আরও জানানো হয়, দেশে ৮০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫৫টি নমুনা সংগ্রহ এবং ২৫ হাজার ৩৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯২ লাখ ৭২ হাজার ১২১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ।

Advertisements
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/i6ko
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন