গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩৯৫৬ জন

- Advertisements -

দেশে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। একদিনে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৫৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৭৯ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

এতে আরো জানানো হয়, ৫১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/q1n4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন